রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আয়ারল্যান্ডকে ফলোঅনের শঙ্কায় ফেলে দিন পার বাংলাদেশের

আয়ারল্যান্ডকে ফলোঅনের শঙ্কায় ফেলে দিন পার বাংলাদেশের

আয়ারল্যান্ডকে ফলোঅনের শঙ্কায় ফেলে দিন পার বাংলাদেশের

মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে একেবারে ধরাশায়ী আয়ারল্যান্ড। টাইগার বোলারদের তোপে শতরান তোলার আগেই ৫ উইকেট হারিয়েছে তারা।
মিরপুর টেস্টে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ৯৮ রান। স্বাগতিকদের তুলনায় এখনো ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে তারা।

 
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল সফরকারীরা। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির ওপেনিং জুটিতে এসেছিল ৪১ রান। তাদের জুটি পঞ্চাশে পৌঁছাতে দেয়নি খালেদ আহমেদ। ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৭ রান করে খালেদের বলে এলবিডব্লিউ হন পল। দিনের বাকিটা সময় সফরকারীরা আর কোনো জুটিতে ২৫-ও পেরোতে পারেনি। দ্বিতীয় উইকেটে ২২ রানের জুটি গড়েছিলেন বালবির্নি ও ক্যাড কারমাইকেল। ৬০ বলে ২১ রান করে হাসান মুরাদের শিকার হন বালবির্নি।
 
এরপর মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুরাদের তোপে ৩১ রানের মধ্যে পরবর্তী ৩ উইকেট হারায় আইরিশরা। কারমাইকেল ৫১ বলে ১৭, হ্যারি টেক্টর ৩৪ বলে ১৪ আর ৪ বলে শূন্য রানে আউট হন কার্টিস ক্যাম্ফার। শেষদিকে অবশ্য দলের আর কোনো উইকেট পড়তে দেননি লর্কান টাকার ও স্টিফেন ডোহেনি। টাকার ৩৩ বলে ১১ আর ডোহেনি ২১ বলে ২ রানে অপরাজিত রয়েছেন।