রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি

হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি

হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যেতে চাইলে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দিতে হবে’ এমন বার্তা পাঠাচ্ছে একদল প্রতারক। তারা নিজেদের ইরানি কর্তৃপক্ষ বলে পরিচয় দিচ্ছে। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কস এই বিষয়ে সতর্কতা জারি করেছে।প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা।’ তারা আরও জানিয়েছে, এই বার্তাগুলো ইরানি কর্তৃপক্ষ পাঠায়নি।

ম্যারিস্কস জানিয়েছে, শনিবার প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার বলে তারা মনে করছে।

এদিকে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ জারি করেছে। 

এর ফলে এখন শত শত জাহাজ ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালি পার হতে পারছেন না।