রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফাঁকা স্থানে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফাঁকা স্থানে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফাঁকা স্থানে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর আফতাব নগর এলাকায় বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে মুশফিকুজ্জামান (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 
মারা যাওয়া মুশফিকুজ্জামান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের শিক্ষার্থী ছিলেন।
 জানা যায়, মারা যাওয়া ওই শিক্ষার্থী বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাসে অংশগ্রহণ করে কোনো একটি কারণে বের হয়ে যান ক্লাস থেকে। এর কিছু সময় পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়। ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে মরদেহটি দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন শিক্ষার্থীরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি কেউ ফেলে দিয়েছে সেটি তদন্ত করে দেখা হবে।