লতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৮০ লাখ বা ২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নভেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
