রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মামলা তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

মামলা তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

মামলা তুলে নেওয়ার প্রস্তাব মেনে নিয়েছি: অনির্বাণ ভট্টাচার্য

টলিউডের আলোচিত ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞার আবহ কাটিয়ে অবশেষে ক্যামেরার সামনে ফিরছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা ও প্রযোজক দেবের আসন্ন সিনেমা ‘দেশু-৭’-এ অভিনয়ের মাধ্যমে দীর্ঘ বিরতি ভাঙছেন তিনি। সম্প্রতি কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে কাজের ফেরা এবং আইনি জটিলতা নিরসন নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

অনির্বাণ জানান, কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়াতে (সিসিআই) চলমান একটি মামলা তুলে নেওয়ার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে তিনি সম্মতি জানিয়েছেন। এই মর্মে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে পাঠানো চিঠিতেও স্বাক্ষর করেছেন তিনি। অনির্বাণ বলেন, ফেডারেশন ও গিল্ডের মধ্যকার দীর্ঘদিনের এই সমস্যার আইনি নিষ্পত্তি হোক, সেটাই তারা চান।

তবে টলিউড থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা উঠে গেছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার মতে, শিল্পী সমিতি ও ফেডারেশনের নিয়মিত আলোচনার মাধ্যমেই বিষয়টি চূড়ান্ত হবে।

এর আগে অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির প্রয়াণের পর টলিউডের শিল্পীদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় আলোচনায় আসে। সে সময় সুপারস্টার দেব বিষয়টি সমাধানে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই আল্টিমেটামের মধ্যেই পরিচালক গিল্ড মামলা তুলে নেওয়ার বিষয়ে নমনীয়তা প্রকাশ করে। পরবর্তীতে দেব তার সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘দেশু-৭’ সিনেমায় অনির্বাণের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে সিনেমাটির শুটিং শুরুর প্রস্তুতি চলছে।