মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেফতার হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার

ভারতের হায়দ্রাবাদে নিজের বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ। সোমবার (২০ এপ্রিল) নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ১৭টি গাঁজা গাছ জব্দ করে। এই গাছগুলো থেকে প্রায় ১০ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম সি শশীধর। সহকারী কমিশনার আর কিষাণ জানান, শশীধর দীর্ঘদিন ধরে গাঁজায় আসক্ত ছিলেন এবং তার বেতনের পুরো টাকা মাদকের পেছনেই খরচ করতেন। একপর্যায়ে তিনি তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। আর্থিক সংকটের কারণে বাইরে থেকে মাদক কিনতে না পেরে তিনি নিজের বাড়ির ছাদেই চাষাবাদ শুরু করেন। 

জব্দ করা গাছগুলোর মধ্যে বেশ কিছু গাছে ইতোমধ্যে ফুল এসেছে এবং কোনো কোনোটি প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হয়েছে। গ্রেফতারের পর শশীধরকে ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে।