মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় নতুন ইতিহাস: প্রেসক্লাব মার্কেটে চালু হলো সেন্ট্রাল এসি, কেনাকাটায় স্বস্তি

মাগুরায় নতুন ইতিহাস: প্রেসক্লাব মার্কেটে চালু হলো সেন্ট্রাল এসি, কেনাকাটায় স্বস্তি

মাগুরায় নতুন ইতিহাস: প্রেসক্লাব মার্কেটে চালু হলো সেন্ট্রাল এসি, কেনাকাটায় স্বস্তি

মাগুরা জেলায় আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রেসক্লাব মার্কেটের সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এসি) ব্যবস্থা। এই প্রথমবারের মতো জেলার কোনো মার্কেটে চালু হলো সেন্ট্রাল এসি সুবিধা, যা ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
 

মাগুরা প্রেসক্লাব মার্কেটের এই উদ্যোগকে স্থানীয়রা “নতুন ইতিহাস” হিসেবে দেখছেন। বিশেষ করে তীব্র গরমে অতিষ্ঠ ক্রেতাদের জন্য এখন কেনাকাটা হবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক।
উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব মার্কেটের সভাপতি কবির হোসেন।
বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু আধুনিক সুবিধাই নিশ্চিত করবে না, বরং মাগুরার ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করবে।
 

মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগে গরমের কারণে অনেক ক্রেতা দীর্ঘ সময় অবস্থান করতে চাইতেন না। এখন সেন্ট্রাল এসি চালু হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবেন, ফলে বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।
ক্রেতারাও সন্তোষ প্রকাশ করে বলেন, “এখন আর গরমে কষ্ট করে কেনাকাটা করতে হবে না। এটি আমাদের জন্য অনেক বড় সুবিধা।”
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি