শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার রামনগর ঠাকুরবাড়ি পূর্বপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তন্ময় মন্ডল (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কছুন্দী ইউনিয়নের ওই এলাকায় ফসলের মাঠে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত তন্ময় মন্ডল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্যাসদী গজনা গ্রামের কমল মন্ডলের ছেলে বলে জানা গেছে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।