রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

হোসেনপুরে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

হোসেনপুরে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় বড় ভাই নুরু খান তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।।

আশরাফুল ইসলাম রাজন 
কিশোরগঞ্জ।