রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছেন।

শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের সুন্দরগঞ্জ পৌরসভার হুড়াভায়া খাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধাগামী একটি অজ্ঞাত পরিবহন ভোরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি পরিবহনের নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনায় জড়িত পরিবহনের কোনো শনাক্তযোগ্য তথ্য এখনও পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’