রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি তেলের দাম আবারও শত ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম আবারও শত ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম আবারও শত ডলার ছাড়াল

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকায় হরমুজ প্রণালি পুনরায় চালু না করার অঙ্গীকার করেছে ইরান। এই অনিশ্চয়তার মধ্যে আজ বৃহস্পতিবার তেলের দামে এই বড় লাফ দেখা গেল।  

মার্কিন তেলের বেঞ্চমার্ক চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুড ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে দেওয়া হয় অবরোধ। এর পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা শুরু।