বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  মেলা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 
নাজমুল হক নওগাঁ জেলা প্রতিনিধি:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নওগাঁয় পুষ্টি মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় নওগাঁ জেলা সিভিল সার্জন কার্যালয়ে শুরু হয় জাতীয় পুষ্টি সপ্তাহের কর্মসূচি। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ উপলক্ষে রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় পুষ্টি মেলা, যেখানে বিভিন্ন স্টলে সুষম খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক উপকরণ প্রদর্শন করা হয়।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। পুষ্টি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তরিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলি আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মো. আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং অপুষ্টি দূরীকরণে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।