বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শখ থেকে উদ্যোক্তা,বাইকুনুর আঙুরে স্বপ্ন বুনছেন শিক্ষার্থী রিফাত

শখ থেকে উদ্যোক্তা,বাইকুনুর আঙুরে স্বপ্ন বুনছেন শিক্ষার্থী রিফাত

শখ থেকে উদ্যোক্তা,বাইকুনুর আঙুরে স্বপ্ন বুনছেন শিক্ষার্থী রিফাত

শখ থেকে উদ্যোক্তা,বাইকুনুর আঙুরে স্বপ্ন বুনছেন শিক্ষার্থী রিফাত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের এক  তরুণ কৃষি উদ্যোক্তা ইতোমধ্যে বাইকুনুর জাতের আঙুর চাষে সফলতার স্বপ্ন দেখাচ্ছেন। পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে শখের বসে শুরু করেছিলেন আঙুর চাষ। সেই শখই এখন সম্ভাবনাময় উদ্যোগে রূপ নিয়েছে তরুণ শিক্ষার্থী কাজী রিফাত খানের জীবনে।

শ্রীপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত জানান, পাশ্ববর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা এলাকায় একটি আঙুর বাগান পরিদর্শনে গিয়ে তার আগ্রহের সূচনা। এরপর ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে নিজ উদ্যোগে বাড়ির পাশে ১৬ শতাংশ জমিতে গড়ে তোলেন আঙুর বাগান।
প্রথম ধাপে ১০০টি চারা রোপণ করলেও ২০-২৫টি নষ্ট হয়ে যায়। পরে আবার চারা সংগ্রহ করে বর্তমানে তার বাগানে ৯৫টি গাছ রয়েছে। এর মধ্যে প্রায় ২০-২৫টি গাছে ইতোমধ্যে থোকায় থোকায় আঙুর ধরেছে। বাগানে চার জাতের প্রায় শতাধিক গাছ রয়েছে। আর ২০-২৫ দিনের মধ্যেই ফল বাজারজাত করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
রিফাত বলেন, “শখ থেকেই শুরু করেছিলাম। ইউটিউব দেখে বাইকুনুর জাতের আঙুর চাষে আগ্রহ পাই। শুরুতে অনেকেই নিরুৎসাহিত করলেও এখন গাছে ফল দেখে সবাই উৎসাহ দিচ্ছে।”
তিনি আরও জানান, আঙুর চাষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গাছের গোড়ায় পানি জমে থাকা রোধ করা এবং পোকামাকড় ও পাখির আক্রমণ থেকে রক্ষা করা। বাগানের পরিচর্যায় পরিবারের সদস্যরা তাকে সহায়তা করছেন। ভবিষ্যতে আরও ২-৩ বিঘা জমিতে আঙুর চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার।
শুধু রিফাতই নন, শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় আরও কয়েকজন উদ্যোক্তা আঙুর চাষে এগিয়ে এসেছেন। তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের এক কৃষক ৫ শতাংশ জমিতে ৫০টি বাইকুনুর জাতের আঙুর গাছ লাগিয়েছেন। একইভাবে রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আবুল হাসেম মোড়ল এক বিঘা জমিতে বিদেশি চার জাতের আঙুর চাষ করে আশাব্যঞ্জক ফলনের আশা করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আঙুর গাছ রোপণের মাত্র আট মাসের মধ্যেই ফলন আসায় উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বেড়েছে। পাখির আক্রমণ থেকে ফল রক্ষায় বাগানে জাল ব্যবহার করা হচ্ছে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, “শ্রীপুরের মাটিতে আঙুর চাষ করে তরুণরা নতুন সম্ভাবনা সৃষ্টি করছেন। তাদের সফলতা অন্যদের উৎসাহিত করছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের কৃষিমুখী করে তুলছে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে শ্রীপুরে আঙুর চাষ বাণিজ্যিকভাবে বিস্তৃত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে