বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেয়ে যা বললেন মিরাজ

অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেয়ে যা বললেন মিরাজ

অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেয়ে যা বললেন মিরাজ

প্রথমবার অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম হলেও ঠিকই নিজের জাত চেনালেন বাংলাদেশি অলরাউন্ডার।অবশ্য মূল নয়, প্রস্তুতিমূলক ম্যাচে।

ট্যুর ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন মিরাজ। সেটিও কঠিন এক মুহূর্তে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে যখন সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে ঠিক তখনই প্রতিরোধ গড়ে সেঞ্চুরি তুলে নেন তিনি।১০৯ রানের ইনিংসটা আরো বড় হতে পারত যদি অন্য প্রান্তে সতীর্থরা আরো সময় দিতে পারতেন। 

 

মিরাজ তিন অঙ্কের অপরাজিত ইনিংসটি সাজান ১১ চার ও ৪ ছক্কায়। তার ১৪১ বলের ইনিংসে ভর করেই পরে প্রথম ইনিংসে ২৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। আর কোনো ব্যাটার ফিফটির দেখা পাননি।দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ইনিংসটি খেলা যে সহজ ছিল না দিন শেষে জানিয়েছেন মিরাজ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ২৮ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। মেরিট অনুযায়ী শুধু খেলার চেষ্টা করেছি। বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।আমার জন্যও কঠিন ছিল, যেহেতু প্রথমবারের মতো এই কন্ডিশনে খেলছি। আমি মানিয়ে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কিভাবে উইকেটে মানিয়ে নেওয়ায় যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’

 

আগামী ১৩ আগস্ট ডারউইন টেস্ট দিয়ে দুই ম্যাচের সিরিজ শুরু হবে। সিরিজে নামার আগে এই সেঞ্চুরি আত্মবিশ্বাস বাড়াবে বলে জানান মিরাজ। তিনি বলেছেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি ধরে রাখতে পারি আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’

ডারউইনে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। ২১২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার কার্টিস প্যাটারসন (২৬) ও জশ ফিলিপে (২২)। উইকেট দুটি ভাগাভাগি করে নিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।