শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন

নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন

নতুন দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম প্ল্যাটফর্ম হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। এখান থেকেই উঠে আসে আগামীর সাকিব-তামিমদের মতো ক্রিকেটার। এই গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব শিগগিরই দেওয়া হতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকে, যিনি বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সূত্র জানায়, আসন্ন মৌসুমে এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন সালাউদ্দিন। জাতীয় দলের সঙ্গে কাজ করা এই অভিজ্ঞ কোচের ওপরই আস্থা রাখতে চায় বিসিবি।

চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি কার্যক্রম নিয়ে বৈঠকে বসবেন, এরপরই বিস্তারিত জানা যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার এইচপি ইউনিটে বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে না। 

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী মে মাস থেকে এইচপি দলের অনুশীলন শুরু হবে। জুনে জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশে এসে এইচপি দলের বিপক্ষে খেলবে। এরপর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকায় সফরে যাবে বাংলাদেশ এইচপি দল, যেখানে তারা তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে।

পরবর্তীতে ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপি দল। সেখানে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি দুটি চার দিনের ম্যাচ খেলবে তারা। এছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি ইউনিট থেকে খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা রয়েছে।