রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়ল ৭৯ শতাংশ ভোট

পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়ল ৭৯ শতাংশ ভোট

পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়ল ৭৯ শতাংশ ভোট

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের দিনে বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত গড় ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। তবে এসময় কয়েকটি ভোট কেন্দ্রে হাতাহাতি ও ইট ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে। 

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ভোট গ্রহণের আট ঘণ্টায় সবথেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ আসনে। সেখানে ৮৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। এই আসনটি মুসলমান অধ্যুষিত।

দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক লালগোলা ও ভগবানগোলা আসন দুটিতে, যথাক্রমে প্রায় ৮৫ শতাংশ ও প্রায় ৮৪ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ৩টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৭৮.৭৭%। গত আট ঘণ্টায় ঝাড়গ্রামে ভোট পড়েছে ৮১.০৪%, বীরভূমে ভোটের হার ৬৩.৯৩%, পুরুলিয়ায় ভোট পড়েছে ৫৯.৮৩%, দার্জিলিং-এ ৫৯.৮১%। কালিম্পংয়ে ৭৪.০৭%, মালদায় ৭৬.২২%, মুর্শিদাবাদে ৭৯.৭২%, পশ্চিম বর্ধমানে ৭৫.৪৪%, পশ্চিম মেদিনীপুরে ৮১.০৭%, পূর্ব মেদিনীপুরে ৭৮.৯৪% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৭.৫৩%, বাঁকুড়ায় ৭৯.৮৮%, কোচবিহারে ভোটদানের হার ৭৯.২৬%, দক্ষিণ দিনাজপুরে ৮১.৪৯%, উত্তর দিনাজপুরে ৭৭.৩২% এবং জলপাইগুড়িতে ৭৮.৯২% ভোট পড়েছে।

রাজ্যের বিদায়ী বিধানসভায় বিরোধী-দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে লড়ছে। সেখানে বিকাল তিনটা পর্যন্ত ভোটদানের হার ৮১ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে সবথেকে কম ভোটদানের হার পুরুলিয়া আসনটিতে। সেখানে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৭২ দশমিক ২২ শতাংশ।