শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। টাইগার পেসারদে২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪ রান করা হেনরি নিকোলাসকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর উইল ইয়োংকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন কেলি। ৪৪ রানের জুটি গড়েন তারা। 

 

এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ইয়োং ২৫ বলে ১৯ ও টম ল্যাথাম ১৩ বলে ৫ রান করে আউট হন। তবে অন্যপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কেলি। মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। 

ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন কেলি। তখনই এই কিউই ব্যাটারকে আউট করেন মোস্তাফিজ। দলীয় ১০৮ রানে ৮০ বলে ৫৯ রান করে ফিরে যান কেলি। র তোপের একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা। এতেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। আব্বাস ৩৬ বলে ২৫, ক্লার্কসন ১০ বলে ৬ ও নাথান স্মিথ ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।