রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাকিবকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল

সাকিবকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল

সাকিবকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল


প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েই ছুঁয়ে ফেলেছিলেন সাকিব আল হাসানকে। আর দ্বিতীয় ইনিংসে বল হাতে পেয়ে রেকর্ডটা নিজের করে নিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

শনিবার (২২ নভেম্বর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করছে আয়ারল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে আইরিশরা। ২টি উইকেট-ই নিয়েছেন তাইজুল। সব মিলিয়ে টেস্টে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২৪৮টি।

 
তাতে সাকিবকে পেছনে ফেলে এ সংস্করণে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেলেন তাইজুল। তার সামনে এখন সুযোগ প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করার।