বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল শিক্ষক মোঃ হাফিজুর রহমান(৪০)। 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  সন্ধ্যায় শ্রীপুর টু লাঙ্গলবাধ সড়কের ছাবিনগর স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 
এলাকাবাসী জানায়,বৃহস্পতিবার মাগরিবের আগে ছাবিনগর মোতাহার নামে একজন ভ্যানচালক হাফিজুর রহমান  মাষ্টারকে নিয়ে লাঙ্গলবাঁধের উদ্দেশ্য রওনা হন।ছাবিনগর স্ট্যান্ডে মেইন রোডে উঠলেই  বিপরীত দিক হতে দ্রুত গতিতে ছুটে আসা একটি প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-গ ২৪-৭৭৮৫ সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রাইভেটকার চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলো কর্তব্যরত ডাক্তার মোঃ হাফিজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন এবং ভ্যান চালক মোতাহার মন্ডল উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত হাফিজুর রহমান উপজেলার ছাবিনগর গ্রামের মৃত খানজাম মোল্লার ছেলে।তিনি হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব)  আতাউর রহমান বলেন,
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার আটক করা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

 

সোহেল রানা
শ্রীপুর মাগুরা প্রতিনিধি