রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

সামাজিক সুরক্ষা জোরদারে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, বিস্তৃত ও দক্ষ করতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)|

বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, বিস্তৃত ও দক্ষ করতে ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)

এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেন, একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তুলতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কর্মসূচির আওতায় নেওয়া সংস্কারগুলো বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষত নারীদের সুরক্ষার আওতায় আনতে সহায়তা করবে। একই সঙ্গে অংশীদারিত্বভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্র্যের ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।এডিবি আরও জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারের ওপর আর্থিক চাপ কমাতে সহায়ক নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প গড়ে তোলা হবে। পাশাপাশি বিধবা ভাতা কর্মসূচিতে অতিরিক্ত অন্তত আড়াই লাখ নারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া জলবায়ু সহনশীল কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়ানো হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার কমপক্ষে ১৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।