বান্দরবানের লামায় আজ বিকাল ৩টায় স্থানীয় প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করে হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাব।
“আমার কলম, আমার শক্তি” স্লোগানকে সামনে রেখে, আদহাম বিন ইব্রাহীমের সঞ্চালনায় এবং আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন। তিনি বলেন, সমাজের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। সমস্যা-সম্ভাবনাকে সংবাদকর্মীদের লিখনি শক্তির মাধ্যমেই প্রকাশ পায় এবং প্রশাসনিক ভাবে তার নিরসন হয়।
তিনি ক্লাবের সকল সদস্যদের প্রতি আহ্বান করে বলেন, নাগরিক মৌলিক অধিকার নিশ্চিত করতে নিজ নিজ জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে জনগণের পাশে থাকুন।
ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াইদুল্লাহর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা বিপণন কর্মকর্তা বোরহান উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির লামা উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল হাসান, লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, লামা মডেল জামে মসজিদের খতীব মাও. মো: ইব্রাহীম, খেলাফত আন্দোলনের সংগঠক মাও. আবদুল কাদের, সাংবাদিক বর্গ নুরুল আলম, মারুফ জোয়ার্দার, এহসানুল হক, নজরুল ইসলাম, আবু হানিফ রানা, রহিত মার্মা সহ সাংবাদিক মহল ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
