কসবা ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় ড্রেজিং বিরোধী অ'ভিযান পরিচালনা করা হয়। এসময় স্পট দুইটিতে দুইটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা ন'ষ্ট করা হয় এবং আনুমানিক ১০০০ ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুকুরে ড্রেজিং এর মাধ্যমে পুকুরের মাটি/ বালু উত্তোলনের অপরাধে জনৈক মাসুদ (৩৫) পিং চান মিয়া ঠিকানা: তারাকান্দা, ময়মনসিংহ
ও জনৈক তালেমান (২৩) পিং মুরাদুজ্জামান ঠিকানা: দেওয়ানগঞ্জ, জামালপুর ০১ (এক) লক্ষ টাকা করে মোট ০২ (দুই) লক্ষ টাকা জরিমানা করা হয়।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানজিল কবির। পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন,কসবা এর এধরনের অবৈধ ড্রেজিং বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম
