রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রত্যাশিত শুরু তো একেই বলে! ২০০৬ সালের পর থেকে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। সেই অপেক্ষা ফুরানোর যাত্রাটা তারা শুরু করলো দারুণভাবে, প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে উড়িয়ে দিয়েছে বড় ব্যবধানে।

বাংলাদেশ ও তিমুর লেস্তের ম্যাচ দিয়েই শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই। প্রতিপক্ষকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে কিশোর বাহিনী। জোড়া গোল করেছেন মুহাম্মদ মানিক। রিফাত কাজি, বায়জিদ বোস্তামি ও আকাশ আহমেদ করেছেন একটি করে।

চীনের তংলিয়াং লং স্টেডিয়ামে মানিকের জোড়া গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে তারা লিড পায় রিফাত কাজির গোলে। মানিকের গোল দুটি ২৮ ও ৪৩ মিনিটে। বায়জিদ ৪৯ ও আকাশ গোলটি করেন ৮৮ মিনিটে।