বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ৫ শতাধিক খামারির মাঝে কৃমিনাশক-ভিটামিন বিতরণ, উদ্যোক্তা কর্মশালা

সুন্দরগঞ্জে ৫ শতাধিক খামারির মাঝে কৃমিনাশক-ভিটামিন বিতরণ, উদ্যোক্তা কর্মশালা

সুন্দরগঞ্জে ৫ শতাধিক খামারির মাঝে কৃমিনাশক-ভিটামিন বিতরণ, উদ্যোক্তা কর্মশালা

সুন্দরগঞ্জে ৫ শতাধিক খামারির মাঝে কৃমিনাশক-ভিটামিন বিতরণ, উদ্যোক্তা কর্মশালা
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছের সারাবছরব্যাপী বিনামূল্যে ৬ কোটি ৫৬ লাখ টাকার কৃমিনাশক, ভিটামিন-মিনারেলস ও ভ্যাকসিন সরবরাহ কর্মসূচির অংশ হিসেবে ৫ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক খামারির মাঝে গবাদিপশুর কৃমিনাশক ও ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান এলাকায় এলিকো এগ্রোভেট কারখানায় এ উপলক্ষে নবীন উদ্যোক্তাদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে শান্তিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক খামারির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

এলিকো এগ্রোভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. দাছিজুল হক আনিছের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাণিপল্লী চিকিৎসক পরিতোষ কুমার।

উদ্যোক্তা মো. দাছিজুল হক আনিছ বলেন, শান্তিরাম ইউনিয়নে শিল্পকারখানা গড়ে তুলতে বিভিন্ন বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ইতোমধ্যে আমার প্রতিষ্ঠিত শিল্পকারখানার পরিসর বাড়িয়ে বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ৫ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং আদর্শ ক্যাটল ও মৎস্য খামার গড়ে তুলতে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সারাবছরব্যাপী ৬ কোটি ৫৬ লাখ টাকার কৃমিনাশক, ভিটামিন-মিনারেলস ও ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি বলেন, কথার আশ্বাস নয়, বাস্তব কাজের মাধ্যমেই উন্নয়ন দৃশ্যমান করা হবে। পরান এলাকায় প্রতিষ্ঠিত এলিকো এগ্রোভেট লিমিটেড কারখানায় গত তিন বছরে এই এলাকার ১৯৩ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।