বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ চারা বিতরন কর্মসূচি অনুষ্টিত

নলডাঙ্গায় ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ চারা বিতরন কর্মসূচি অনুষ্টিত

নলডাঙ্গায় ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ চারা বিতরন কর্মসূচি অনুষ্টিত

নাটোরের নলডাঙ্গায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্লাইমঅ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বনজ ও ঔষধি চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) নাটোরের ননলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খাইরুল আলম চৌধুরীর সভাপত্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি, ৫ নং বিপ্রবেলঘরীয়া ইউনিয়ন বিএনপির ডা. মোহাম্মদ মোজাহার আলী, ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ClimAd Bangladesh Foundation-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ মেম্বার। তিনি সংগঠনের পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। আয়োজক ফাউন্ডেশন জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, "আমার স্কুল, আমার গাছ; সবুজ হোক চারপাশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। 

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা, নাটোর সংবাদদাতাঃ