বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নওগাঁ-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে স্বাগত ও সভাপতির  বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের এ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে, যা আউশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ সদর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। নওগাঁ সদর উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে উক্ত কৃষি প্রনোদোনা বিতরণ করা হবে, 
উক্ত অনুষ্ঠানে স্থানীয় কৃষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।