রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বরিশালে আরও ২ জনের মৃত্যু

বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বরিশালে আরও ২ জনের মৃত্যু

বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বরিশালে আরও ২ জনের মৃত্যু


বরিশালে ডেঙ্গুর চোখ রাঙানি কমছেই না। গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও দুজন প্রাণ হারিয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।


মৃতরা হলেন: ভোলা সদরের বাপ্তা গ্রামের জুয়েলের দেড় বছরের শিশু সাবিদ ও  বরগুনার আমতলীর সোনাখালী গ্রামের আর্শেদ আলীর ছেলে আবু বকর (৫০)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪০১ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৩১৫ জন।