রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা

বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা

বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা

ফিফার পুনঃবিক্রয় সাইটে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির মূল্য প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই টিকিটগুলোর দাম সব মিলিয়ে ২৮ কোটি ২২ লাখ টাকা! এমনই খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই বসবে বিশ্বকাপ ফাইনালের আসর। এই ফাইনালের জন্য এই ২৩ লাখ ডলারের টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকে ৩৩-৩৬ পর্যন্ত।

মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেও ফিফার রিসেল বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণ নিয়ন্ত্রণ করতে পারে না ফিফা। তবে প্রত্যেক টিকিটের জন্য ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ ফি পাবে, সেক্ষেত্রে এই টিকিট বিক্রি হলে একটা বড় অংশ যাবে ফিফার পকেটেই।

তবে আনুষ্ঠানিকভাবেও আসছে বিশ্বকাপের টিকিটের দাম কম হবে না। ২০২২ বিশ্বকাপের তুলনায় যে অন্তত ৪ গুণ বেশি দামে কিনতে হবে টিকিট, এই খবর জানা গিয়েছিল আগেই। বিশ্বকাপের ফাইনালে পরিস্থিতিটা কঠিনই। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০ হাজার ৯২৩ ডলার। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৩ লাখ টাকা।