রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চতুর্থ দিন শেষে জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

চতুর্থ দিন শেষে জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

চতুর্থ দিন শেষে জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

দিনের ২ ওভার খেলা বাকি ছিল। কিন্তু আলোকস্বল্পতার কারণে আম্পায়ার খেলা বন্ধ করে দিলেন। তাও স্বস্তি নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। পঞ্চম দিনের পুরো ৯০ ওভারে জয়ের জন্য তাদের দরকার ৪ উইকেট। আর আয়ারল্যান্ডের? জিততে এখনও ৩৩৩ রান করতে হবে তাদের।

৫০৯ রান তাড়া করতে নামা আয়ারল্যান্ডের ষষ্ঠ উইকেটটি পড়েছে দলীয় ১৬৩ রানে। ১৭৬ রান নিয়ে দিন শেষে করেছে তারা। চতুর্থ দিন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারই কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছেন। টেক্টর সর্বোচ্চ ৫০ রান করে আউট হলেও ৩৪ রানে অপরাজিত ক্যাম্ফার। তার সঙ্গে আগামীকাল ব্যাট করতে নামবেন নামের পাশে ১১ রান নিয়ে মাঠ ছাড়া অ্যান্ডি ম্যাকব্রাইন।


আগের ইনিংসে ৪ উইকেট শিকার করে টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাইজুল ইসলাম এই ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। হাসান মুরাদের ঝুলিতে ২ উইকেট। খালেদ আহমেদের ১।