শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যবসায় নামলেন আরশ খান

ব্যবসায় নামলেন আরশ খান

ব্যবসায় নামলেন আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান এবার নতুন পরিচয়ে হাজির হলেন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি শুরু করেছেন নিজের ব্যবসা। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি।

 

শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে আরশ খান লিখেছেন, “অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটি ব্যবসা থাকবে। অবশেষে ছোট পরিসরে সেই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি বেশ আনন্দিত। নতুন এই সেলুনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হলো।”ব্যবসা নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন এই অভিনেতা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কথা মাথায় রেখেই সেবার মূল্য নির্ধারণ করেছেন তিনি। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন।

 

 

সবশেষে সবার কাছে দোয়া চেয়ে আরশ খান বলেন, “তিনি যেন এই উদ্যোগের মাধ্যমে মানুষের সেবা করতে পারেন এবং সবার ভালোবাসা পান।”

নতুন এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন আরশ খান।

 

 

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’ ও ‘শ্রাবণের রূপকথা’ নাটক। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া তার ‘আতকা’ সিরিজটি দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।