রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত সৌম্য, বড় সংগ্রহের পথে খুলনা

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত সৌম্য, বড় সংগ্রহের পথে খুলনা

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত সৌম্য, বড় সংগ্রহের পথে খুলনা

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে ময়মনসিংহ বিভাগের বিপক্ষ বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা বিভাগ। মাত্র ১৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন খুলনার এই ওপেনার। শনিবার (২২ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩২৮ রান।

এই ৩২৮ রানের মধ্যে সৌম্যের রানই ১৮৬ রানের ইনিংস। ২২২ বলে ২৪ চার ও ৫ ছয়ে ইনিংস সাজান তিনি। কালাম সিদ্দিকীর ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭।


অবশ্য টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি খুলনা বিভাগের। দলীয় ২৭ রানে এনামুল হক বিজয়ের আউটে ভাঙে উদ্বোধনী জুটি। ৩২ বলে ১৪ রান করে আউট হন বিজয়। এরপর কালাম সিদ্দিকী এলিনকে সাথে নিয়ে দলের স্কোর বড় করতে থাকেন সৌম্য সরকার। এই জুটিতে আসে ২৩০ রান। দলীয় ২৫৭ রানে এলিনের আউটে ভাঙে এ জুটি।