আজ ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. বিকাল ৩.৩০ ঘটিকার সময় ঢাকা রেঞ্জের আওতাধীন আন্তঃজেলা ফটুবল টুর্নামেন্ট/২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়। পুলিশ সুপার মহোদয় ফেসটুন ও বেলুন উড়িয়ে খেলোয়াড়দের সাথে মতবিনিময় করে খেলার উদ্বোধন করেন। উক্ত খেলায় মানিকগঞ্জ জেলা পুলিশ ফুটবল দল (২-০) গোলে শরীয়তপুর জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মানিকগঞ্জ, জনাব সাদিয়া সাবরিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, শিবালয় সার্কেল, জনাব ফাহিম আসজাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), মানিকগঞ্জ, মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, সকল থানা/ডিবি অফিসার ইনচার্জগন, আরআই, পুলিশ লাইন্স সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি
