বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু,রেলপথের পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন দেহ

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু,রেলপথের পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন দেহ

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু,রেলপথের পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন দেহ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গুনিয়াকুড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকার ঘটনা ঘটেছে।
রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেললাইনের কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ৩৪২/২ নম্বর রেল পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘটনাস্থলে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টারকে বিষয়টি জানান। পরে তিনি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শী জাকির মোড়ল জানান, সকালে মোটরসাইকেলে কাওরাইদ থেকে শ্রীপুর যাওয়ার পথে রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পান। পরে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
 

কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আল আমিন বলেন, “সাড়ে সাতটার দিকে বলাকা কমিউটার ট্রেন পার হওয়ার পর স্থানীয়রা দুর্ঘটনার বিষয়টি আমাদের জানায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর।”
তিনি আরও জানান, সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই পড়ে ছিল এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
 

জয়দেবপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কাইয়ূম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। 

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি