প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্বের ফাইনাল খেলায় অসাধারণ নৈপুণ্য ও দারুণ দলীয় সমন্বয়ের মাধ্যমে গ্রীনভিউ স্কুল,চাঁপাইনবাবগঞ্জ কে ১০৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রহনপুর এ.বি. সরকারি উচ্চ বিদ্যালয়। শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স, শৃঙ্খলাপূর্ণ খেলা এবং জয়ের প্রবল আকাঙ্ক্ষা দলটিকে এনে দিয়েছে এই কাঙ্ক্ষিত সাফল্য। উক্ত টিমের খেলোয়াড় সহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এই বিজয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রহনপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মু: ইফতিখার মাসরুর (শুভ) কোচের। তাঁর দক্ষ নেতৃত্ব, সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন ও খেলোয়াড়দের প্রতি আন্তরিক যত্নই আজকের এই সাফল্যের মূল ভিত্তি। তাঁর হাত ধরেই এই গৌরবময় ট্রফি এসেছে গোমস্তাপুর উপজেলার রহনপুরে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এই অর্জন শুধু একটি বিদ্যালয়ের সাফল্য নয়, বরং পুরো গোমস্তাপুরবাসীর জন্য গর্ব ও আনন্দের। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়েও রহনপুরের নাম উজ্জ্বল করবে—এটাই সবার প্রত্যাশা।
মো:মহিবুল্লাহ,গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
