শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার কি সত্যিই পিঁড়িতে বসছেন অনুশকা শেঠি?

এবার কি সত্যিই পিঁড়িতে বসছেন অনুশকা শেঠি?

এবার কি সত্যিই পিঁড়িতে বসছেন অনুশকা শেঠি?

এবার কি সত্যিই পিঁড়িতে বসছেন অনুশকা শেঠি?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠিকে ঘিরে আবারও জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। মাসকয়েক আগেও এ ধরনের খবর নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তিনি। তবে নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে-এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে- তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরেই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্তেই নাকি সায় দিয়েছেন তিনি।

এর আগে গুঞ্জন উঠেছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন অনুশকা এবং তাকেই বিয়ে করবেন। তবে এবার শোনা যাচ্ছে, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন ‘বাহুবলী’খ্যাত এই তারকা। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে। দুই পরিবারেই নাকি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, একসময় সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে অনুশকার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও পরে সেই খবর উড়িয়ে দেন তারা।

গত মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অনুশকা। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, বারবার তার বয়স-৪৪ বছর-নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অপ্রাসঙ্গিক। সেখানে প্রশ্ন তোলা হয়, “৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো অস্বাভাবিক বিষয়? পুরুষদের ক্ষেত্রে কেন এই প্রশ্ন ওঠে না?”


সেই সময় বিয়ের খবর নাকচ করলেও নতুন করে শুরু হওয়া জল্পনায় অনুরাগীদের ধারণা-হয়তো এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অনুশকা শেঠি।