সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের

মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের

মোদি-মমতার বিরোধ আসলে লোকদেখানো, দাবি রাহুলের

পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, বিজেপির বিরুদ্ধে দেশে একমাত্র নিরবচ্ছিন্ন লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস। তার অভিযোগ, মমতার সঙ্গে বিজেপির প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, সবই লোকদেখানো। 

হুগলির শ্রীরামপুরে এক জনসভায় রাহুল একথা বলেন। তিনি জানান, তার বিরুদ্ধে মোট ৩৬টি মামলা দায়ের হয়েছে এবং তাকে টানা পাঁচদিন ধরে প্রায় ৫৫ ঘণ্টা জেরা করা হয়েছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতার বিরুদ্ধে কতগুলো মামলা করেছেন বা মমতাকে কতক্ষণ জেরা করা হয়েছে। 

নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা তুলে ধরে রাহুল বলেন, বিজেপির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাকে বড় মূল্য দিতে হয়েছে—লোকসভার সদস্যপদ ও সরকারি বাসস্থান হারাতে হয়েছে। বিভিন্ন মামলার কারণে তাকে দেশের নানা প্রান্তে হাজিরা দিতেও হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, মোদি ও মমতার বিরোধ আসলে সাময়িক এবং দেখানোর জন্য। মোদি সারাক্ষণ কংগ্রেস ও তার নেতাদের আক্রমণ করেন, কিন্তু মমতাকে শুধুমাত্র নির্বাচনের সময়ই সমালোচনা করেন, ভোটের পরে আর তা দেখা যায় না।

রাহুলের মতে, এই লড়াই মূলত আদর্শের। তার দাবি, তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সরাসরি বা মতাদর্শগত সংঘাতে নেই।