বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙামাটিতে মাদকসহ আটক ৪

রাঙামাটিতে মাদকসহ আটক ৪

রাঙামাটিতে মাদকসহ আটক ৪

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক  এলাকার রুইলুই পাড়াতে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।শনিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধনবিকাশ ত্রিপুরার বাড়িতে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রুইলুই পাড়ার যতীন্দ্র ত্রিপুরার ছেলে ধনবিকাশ ত্রিপুরা (২৪), একই এলাকার সুইয়া লুসাই এর ছেলে রিনরিয়ানা লুসাই (২৬), দরহা ত্রিপুরার ছেলে মঙ্গল ত্রিপুরা (৪১) এবং খাগড়াছড়ির দীঘিনালার রাজেন্দ্র কার্বারী পাড়া এলাকার কান্তমনি ত্রিপুরার ছেলে জুপি ত্রিপুরা (৩৮)।
 

সেনাবাহিনী সূত্র জানায়, বাঘাইহাট জোনের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।
তখন আটকরা ধনবিকাশ ত্রিপিরার ঘরে বসে ইয়াবা সেবন করছিলে। এসময় তল্লাশি করে ৯০ পিস ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযান শেষে আটকদের সাজেক পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। 

 

আনোয়ার হোসেন (বাঘাইছড়ি) রাঙ্গামাটি প্রতিনিধি।