বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া কাহালুতে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালক উদ্ধার

বগুড়া কাহালুতে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালক উদ্ধার

বগুড়া কাহালুতে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালক উদ্ধার

বগুড়ার কাহালু উপজেলায় জঙ্গলের ভেতর থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক অটোচালককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. শাজাহান আলী (৫০)। তিনি শাজাহানপুর উপজেলার বামুনিয়া কামারপাড়া গ্রামের বাসিন্দা।

রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ডোমর গ্রাম সড়কের বোলধর খুঁটি কারখানার বিপরীত পাশের জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী ওই এলাকার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা কাছে গিয়ে নিশ্চিত হন, ব্যক্তি অচেতন থাকলেও জীবিত রয়েছেন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সড়কে নিয়ে আসেন।

খবর পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে গুরুতর আহত অবস্থায় শাজাহান আলীকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাই করে তাকে অজ্ঞান করে হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে রেখে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শাকিল রানা
বগুড়া প্রতিনিধি