রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান মনজু গ্রেফতার

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান মনজু গ্রেফতার

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান মনজু গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নিষিদ্ধ নেতা মো. মনজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত মনজু মিয়া (৫৫) কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনজুকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে পরবর্তীতে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিত করেন, ফলে তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন।