বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় ছাগল আনতে গিয়ে আর ফেরা হলো না সুমনের, বজ্রপাতে মৃত্যু

বগুড়ায় ছাগল আনতে গিয়ে আর ফেরা হলো না সুমনের, বজ্রপাতে মৃত্যু

বগুড়ায় ছাগল আনতে গিয়ে আর ফেরা হলো না সুমনের, বজ্রপাতে মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের বাসিন্দা মো. আবদুল করিমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে হঠাৎ করে বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হয়। এ সময় বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান সুমন। কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

গ্রামের বাসিন্দা সোহাগ মিয়া জানান, দুপুরের পরপরই আবহাওয়া খারাপ হয়ে যায় এবং বজ্রপাত শুরু হলে মাঠে থাকা অন্যরা দ্রুত নিরাপদে চলে আসেন। তবে সুমন ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন।

গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি