বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালাইয়ে যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদকের পদত্যাগ

কালাইয়ে যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদকের পদত্যাগ

কালাইয়ে যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদকের পদত্যাগ

জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের এক নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। সংগঠনটির কালাই উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ সুমন মন্ডল দলীয় পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছেন।
 

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) তারিখে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর দেওয়া ওই পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত,পারিবারিক ও পেশাগত নানা কারণে বর্তমানে তার পক্ষে সংগঠনের কার্যক্রমে পূর্বের মতো সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না।
 

এ কারণে তিনি দলীয় সকল দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানান। একই সঙ্গে তিনি সংগঠনের সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন।এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। 

 

মোঃ সুমন মন্ডল 

কালাই উপজেলা