রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাত্র ১ কোটি ৭৫ লাখ বাজেটের সিনেমার বক্স অফিস ২০০ কোটি রুপি

মাত্র ১ কোটি ৭৫ লাখ বাজেটের সিনেমার বক্স অফিস ২০০ কোটি রুপি

মাত্র ১ কোটি ৭৫ লাখ বাজেটের সিনেমার বক্স অফিস ২০০ কোটি রুপি

আধ্যাত্মিক নেতা বাবা নিম করোলির জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে নির্মিত স্বল্প বাজেটের সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে ইতিহাস গড়েছে। সিনেমাটির বিশ্বব্যাপী আয় ২০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে। এখন পর্যন্ত সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ২০৫ কোটি ১৫ লাখ রুপি। অন্যদিকে ভারতে সিনেমাটির নিট আয় ১৭৩ কোটি ৬৩ লাখ রুপি।

মুক্তির শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না ‘হনুমান অংশ’-এর। সিনেমাটি মুক্তির পর ‘বাটওয়ারা ১৯৪৭’ ও ‘আওয়ারাপন ২’-এর মতো সিনেমা আসায় এর প্রদর্শনীর সংখ্যা কমে মাত্র ২৫টি প্রেক্ষাগৃহে নেমে আসে।

তবে ‘বাটওয়ারা ১৯৪৭’ প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে ব্যর্থ হওয়ার পর ধীরে ধীরে ‘হনুমান অংশ’-এর প্রদর্শনী সংখ্যা বাড়তে থাকে। একই সঙ্গে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ে। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভিড় বাড়তে শুরু করে।

এদিকে সিনেমাটির ব্যাপক প্রচারণা চালাতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন পরিচালক বিশাল চতুর্বেদী। নিজের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে বিশাল বলেন, মুম্বাইয়ে গণেশ উৎসব শুরু হচ্ছে। উৎসব চলাকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে বাপ্পার প্রতি কৃতজ্ঞতা জানাবেন।

 

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা