সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় বৈধ রেমিট্যান্স প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিমে সচেতনতা বাড়াতে সভা

মালয়েশিয়ায় বৈধ রেমিট্যান্স প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিমে সচেতনতা বাড়াতে সভা

মালয়েশিয়ায় বৈধ রেমিট্যান্স প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিমে সচেতনতা বাড়াতে সভা

মালয়েশিয়ায় বৈধ রেমিট্যান্স প্রেরণ ও সার্বজনীন পেনশন স্কিমে সচেতনতা বাড়াতে সভা

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা এবং সরকারের সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পেনাংয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সিবিএল মানি ট্রান্সফারের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান ফারাজি। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (শ্রম), কাউন্সেলর (শ্রম)সহ অন্যান্য কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণের সুবিধা তুলে ধরে বলেন, অবৈধ পন্থা যেমন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো ঝুঁকিপূর্ণ এবং এতে অর্থ হারানোর সম্ভাবনা থাকে। একইসঙ্গে এটি দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বক্তারা আরও উল্লেখ করেন, অনুমোদিত মাধ্যমে রেমিট্যান্স পাঠালে দ্রুত ও নিরাপদে অর্থ দেশে পৌঁছে এবং সরকার প্রদত্ত প্রণোদনাও পাওয়া যায়। পাশাপাশি সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়ে প্রবাসীরা তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

সভায় উপস্থিত প্রবাসীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেগুলোর উত্তর দেন এবং প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান উল্লেখযোগ্য উল্লেখ করে বক্তারা বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সময়ের দাবি। এজন্য প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। 

এমডি রফিকুল 
প্রতিনিধি মালয়েশিয়া,