বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় মা এন্টারপ্রাইজে অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা, অবৈধ তেল জব্দ

বগুড়ায় মা এন্টারপ্রাইজে অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা, অবৈধ তেল জব্দ

বগুড়ায় মা এন্টারপ্রাইজে অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা, অবৈধ তেল জব্দ

বগুড়া পৌর এলাকার কাটনারপাড়া মহল্লায় অবস্থিত মা এন্টারপ্রাইজ নামের একটি অটোমোবাইল দোকানে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে পেট্রোল ও অকটেন বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করোনেশন স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীনভাবে প্রায় ২০০ লিটার পেট্রোল ও অকটেন মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে—প্রতি লিটার প্রায় ২০০ টাকায়—এই জ্বালানি বিক্রি করা হচ্ছিল। খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানা যায়।

এছাড়া প্রতিষ্ঠানটির বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের কোনো বৈধ লাইসেন্স না থাকায়, এবং অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির অপরাধে মালিক বিপ্লবকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জব্দকৃত প্রায় ১৮০ লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। 

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি