সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যকে আটক


বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক

যশোরের বাঘারপাড়ায় ইয়াবা বিক্রির অভিযোগে ৫০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দোহাকুলা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দোহাকুলা ইউনিয়ন পরিষদের পাশের এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘারপাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমানের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সিরাজুল ইসলাম। এ সময় এএসআই আক্কাস, এসএসআই রিজভি ও এএসআই সোহানসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানের একপর্যায়ে দোহাকুলা ইউনিয়ন পরিষদের পাশের এলাকা থেকে ইউপি সদস্য মনিরুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্বে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে আটকের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা যাবে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যেকোনো স্থানে মাদকের সন্ধান পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

বাঘারপাড়া (যশোর)