বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত!

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত!

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত!

গলাচিপায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‍্যালি শেষে আদালত প্রাঙ্গণে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি আল মামুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যরা মধ্যে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহামুদুল হাসান, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এবং গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. রাইসুল ইসলাম জাহিদ, গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো. জিল্লুর রহমান এবং সাংবাদিক খালিদ হোসেন মিল্টন। 
 

বক্তারা বলেন, আমাদের অনেকেই এখন পর্যন্ত জানেন না যে, প্রান্তিক পর্যায়ে দরিদ্র এজনগোষ্ঠী যারা রয়েছে, সম্প্রতি সরকার গেজেটের মাধ্যমে আরেকটি বিষয়জানিয়েছেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন বা শহিদ পরিবারের সদস্যরাও সরকারিভাবে লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে আদালতের সহায়তা পাবেন। লিগ্যাল এইডের কার্যক্রম অনেক বিস্তৃত। উপকূলীয় এলাকায় লিগ্যাল এইডের বিষয়টি সম্পর্কে সবাই জানেন না। তাদের সবাইকে এ বিষয়টি জানানোর ব্যবস্থা করার জন্য এ ধরণের আয়োজন করা হয়।#
 

বার্তা প্রেরক
রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।