শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর জন্য মাহরাম থাকার শর্ত— হজের জন্য নাকি সফরের?

নারীর জন্য মাহরাম থাকার শর্ত— হজের জন্য নাকি সফরের?

নারীর জন্য মাহরাম থাকার শর্ত— হজের জন্য নাকি সফরের?

সফরের দূরত্বে থাকা নারীদের উপর হজ ফরজ হওয়ার জন্য মাহরাম পুরুষ থাকার শর্তটি হজ ফরজ হওয়ার জন্য শর্ত নাকি সফরের জন্য শর্ত? এর ইসলামি শরয়ী সমাধান কী?

নারীর জন্য মাহরাম থাকা হলো সফরের জন্য শর্ত। হজের জন্য নয়। তাইতো সফরের দূরত্ব থেকে কম দূরত্বে থাকা নারীদের জন্য হজ ফরজ হতে মাহরাম থাকা জরুরি নয়। সে সকল নারী মাহরাম পুরুষ ছাড়াই একাকি হজ্ব করতে পারবে। তবে সফরের দূরত্ব (৮৮ কি.মি.) পরিমাণ দূরে যে সকল নারীরা বসবাস করে যেমন বাংলাদেশী নারী, মাহরাম না থাকলে তাদের উপর হজ আদায় করা ফরজ হয় না, কিন্তু হজের অন্যান্য শর্ত পাওয়া গেলে মূল হজ তার উপর আবশ্যক হয়, কিন্তু আদায় করা ফরজ হয় না।

فى الهندية- وَمِنْهَا الْمَحْرَمُ لِلْمَرْأَةِ شَابَّةً كانت أو عَجُوزًاإذَا كانت بَيْنَهَا وَبَيْنَ مَكَّةَ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ هَكَذَا في الْمُحِيطِ وَإِنْ كان أَقَلَّ من ذلك حَجَّتْ بِغَيْرِ مَحْرَمٍ كَذَا في الْبَدَائِعِ (الفتوى الهندية-2/218-219

নারীর জন্য মাহরাম থাকা (হজে যাওয়ার ক্ষেত্রে) শর্তের অন্তর্ভুক্ত—সে নারী তরুণী হোক বা বৃদ্ধা হোক—যদি তার অবস্থান ও মক্কার মধ্যকার দূরত্ব তিন দিনের সফরের সমান হয়। এভাবেই ‘আল-মুহীত’ গ্রন্থে উল্লেখ রয়েছে। আর যদি দূরত্ব এর চেয়ে কম হয়, তাহলে সে মাহরাম ছাড়া হজ করতে পারবে—এ কথা ‘আল-বাদায়ি’ গ্রন্থে বলা হয়েছে। (আল-ফাতাওয়া আল-হিন্দিয়া, খণ্ড ২, পৃষ্ঠা ২১৮–২১৯)

সূত্র: ফাতওয়ায়ে আলমগীরী-১/২১৮-২১৯, বাদায়েউস সানায়ে-৩/৪৬৫, আল বাহরুর রায়েক-২/৫৫২।