শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, চর লক্ষীপুর এলাকার মোঃ উজ্জল খানের স্ত্রী মোছাঃ আছমা, যিনি একটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী, দূর্গাপুর এলাকার রওশন ফকিরের ছেলে মোঃ আশরাফুল, যার বিরুদ্ধে ৪টি সিআর ওয়ারেন্ট রয়েছে, এবং শ্রীপুর এলাকার নৈমদ্দিন খান ওরফে নয়ন খানের ছেলে আব্দুল মতিন খান, যার বিরুদ্ধে একটি সিআর ওয়ারেন্ট রয়েছে।
 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতেএসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান, এসআই (নিঃ) সিহাব আহমেদ, এসআই (নিঃ) সোহেবুর রহমান ও এসআই (নিঃ) সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি