সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাড়ে ৪ মাসে ৪৪ লাখ মেট্রিক টন পণ্য খালাস মোংলা সমুদ্র বন্দরে

সাড়ে ৪ মাসে ৪৪ লাখ মেট্রিক টন পণ্য খালাস মোংলা সমুদ্র বন্দরে

সাড়ে ৪ মাসে ৪৪ লাখ মেট্রিক টন পণ্য খালাস মোংলা সমুদ্র বন্দরে

জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে মাস্টার প্লান অনুযায়ী কর্যক্রম পরিচালিত হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। চলতি অর্থ বছরের সাড়ে চার মাসে ৪৪ লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে মোংলা বন্দর দিয়ে।
বন্দর সূত্রে জানা যায়, এক সময়ের ‘মৃত’ বন্দর এখন আন্তর্জাতিক ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত বছরগুলো তুলনায় দেশের আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেইনার আমদানি হয়েছে বেশি। ২০২৪-২৫ অর্থ বছরের ১২ মাসে যেখানে ২০ হাজার টিউজ (২০ ফিট দৈর্ঘ্যের একটি কন্টেইনারকে এক টিউজ বলে) কন্টেইনার আমদানি হয়েছে, সেখানে চলতি অর্থ বছরের সাড়ে ৪ মাসে ১৩ হাজার ৮৪৪ টিউজ কন্টেইনার আমদানি-রফতানি হয়েছে। পণ্য বোঝাই ৩২৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। 


বিদেশি রিকন্ডিশন গাড়ি আমাদানি হয়েছে ৪ হাজার ১৩৯টি। এ বন্দর দিয়ে সর্ব মোট পণ্য আমদানি-রফতানি হয়েছে ৪৪ লাখ মেট্রিক টন। সরকারের সহায়তায় আর ব্যবসায়ীদের প্রচেষ্টায় গত অর্থ বছরের তুলনায় আমদানি-রফতানিতেও সফলতা আনতে চাচ্ছে বন্দরটি। ২০২৪-২৫ অর্জন শেষে ২০২৫-২৬ অর্থ বছরে বেশি রাজস্ব অর্জনের পরিকল্পনা বন্দর কর্তৃপক্ষের। বন্দর ও সরকারের গ্রহণ করা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বন্দর উন্নয়নের পাশাপাশি বন্দরের আয় করা রাজস্ব দিয়ে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে সম্ভাবনাময় এ সমুদ্র বন্দর মোংলা।