সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নওগাঁয় ডিবির  অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি


নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর থানার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। অভিযানটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত করে রাখার খবর পেয়ে ডিবির অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়ি তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার শয়নকক্ষের একটি টিনের বড় বাক্স থেকে ১১টি পোটলায় রাখা মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় চার কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল।

গ্রেপ্তার মাহমুদুল হাসান ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে মাহমুদুল হাসান আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশ দীর্ঘ দুই মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।